ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা কমান্ডার নিহত, সন্দেহ আরএসওর সশস্ত্র সদস্যদের।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে মোহাম্মদ জুবায়ের (৩০) নামে আরসার এক কথিত কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ক্যাম্পের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ওই ক্যাম্পের বাসিন্দা। রোহিঙ্গা সূত্রে তিনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর জিম্মাদার বা কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য নিজ বসতঘরের পাশের একটি মসজিদের দিকে যাচ্ছিলেন জুবায়ের। পথে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ওসি জানান, গুলিতে জুবায়েরের শরীরের বিভিন্ন স্থানে তিন থেকে চারটি গুলি লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্পে নিরাপত্তা জোরদার করেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, রোহিঙ্গা সূত্রের দাবি, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে ক্যাম্পগুলোতে প্রায়ই সংঘর্ষ, গুলি, হত্যা ও অপহরণের মতো ঘটনা ঘটছে। সর্বশেষ জুবায়ের হত্যাকাণ্ডে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পজুড়ে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা কমান্ডার নিহত, সন্দেহ আরএসওর সশস্ত্র সদস্যদের।

আপডেট সময় : ০৫:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬