ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

এজাহারভুক্ত পলাতক আসামি শালবাগান ক্যাম্প থেকে গ্রেপ্তার, টেকনাফ থানায় হস্তান্তর।

কক্সবাজারের টেকনাফ উপজেলার শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার একটি মামলার পলাতক আসামি নিজ বাসায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই (নিরস্ত্র) রুহুল আমিনের নেতৃত্বে নায়েক/১৬১৬৯ ওছাতে চাকমা এবং সঙ্গীয় ফোর্সকে নিয়ে একটি আভিযানিক দল সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে সফি উল্ল্যাহ প্রকাশ কালু (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পে নিয়ে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন শেষে রাত ১টা ১০ মিনিটে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক সফি উল্ল্যাহর পিতা নুরুল ইসলাম। তিনি টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর ই/২ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৯৩৪৩১।

জানা গেছে, আটক ব্যক্তি টেকনাফ থানার মামলা নং-২৭-এর এজাহারভুক্ত পলাতক আসামি। তাকে আদালতে সোপর্দের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

এজাহারভুক্ত পলাতক আসামি শালবাগান ক্যাম্প থেকে গ্রেপ্তার, টেকনাফ থানায় হস্তান্তর।

আপডেট সময় : ০৩:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬