ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ।

মাদারীপুরের ডাসার উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামে সরকারি রাস্তা দখল করে পাকা বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে আলী আকবর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় চার বছর ধরে সরকারি রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল করে ধাপে ধাপে পাকা স্থাপনা নির্মাণ করেছেন তিনি। এতে রাস্তাটি এতটাই সরু ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যে অটোরিকশা, ভ্যানসহ ছোট যানবাহনও আর প্রবেশ করতে পারে না। এই পরিস্থিতির সুযোগ নিয়েই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা একাধিকবার আলী আকবরকে সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে গেছেন।

এদিকে, সরকারি রাস্তা দখলের কারণে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে যানবাহন প্রবেশে বাধার সৃষ্টি হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ।

আপডেট সময় : ১১:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬