টাঙ্গাইলের মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে তালা ভেঙে চুরি হয়েছে। দুর্বৃত্তরা নিয়ে গেছে দুটি দানবাক্সের আনুমানিক ৯০ হাজার টাকা, স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার পূজার সামগ্রীসহ বিভিন্ন মালামাল। মন্দির কর্তৃপক্ষ বলছে, হরিসভার ইতিহাসে এটাই প্রথম এমন চুরির ঘটনা। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে তালা ভেঙে চুরি হয়েছে। দুর্বৃত্তরা নিয়ে গেছে দুটি দানবাক্সের আনুমানিক ৯০ হাজার টাকা, স্বর্ণালংকার, রূপার নুপুর, পিতল-কাঁসার পূজার সামগ্রীসহ বিভিন্ন মালামাল।
মন্দির কর্তৃপক্ষ বলছে, হরিসভার ইতিহাসে এটাই প্রথম এমন চুরির ঘটনা। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।