ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
১৫ আগস্ট: গণতন্ত্রের আপসহীন কণ্ঠ বেগম খালেদা জিয়া। হিলিতে মাদক নিয়ন্ত্রনে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে ৪৫২ জন আটক, খুশি সচেতন মহল। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম। রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত গ্রেফতার ৩। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য। ১৭ দেশে ২৫ বার ভ্রমণ, ১৭ বছর পেকুতে—গণপূর্ত প্রকৌশলী কাজী ফিরোজকে ঘিরে প্রশ্নের পাহাড়। অগ্নিকন্যা হেলেন জেরিন খান: তৃণমূলের প্রত্যাশা ও নারী নেতৃত্বের নতুন দিগন্ত। মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে চুরি।

নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ২১ জন সংবাদটি পড়েছেন

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বরিশালের বানারীপাড়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মমনিরুজ্জামান ওরফে টিটু।

পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত টিটুকে গ্রেফতারে বানারীপাড়া থানা পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৩ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে র‍্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নির্দেশনায় এসআই মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মো. মমনিরুজ্জামান ওরফে টিটু বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

১৫ আগস্ট: গণতন্ত্রের আপসহীন কণ্ঠ বেগম খালেদা জিয়া।

নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

আপডেট সময় : ০৮:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬