ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা।

মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা, শ্রদ্ধা ও সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আওয়ালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট,২৬) ব্যক্তিগত উদ্যোগে সহকর্মী ও ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সম্মানিত সদস্য আল আমিন এ সম্মাননা স্মারক তুলে দেন।

ঠাকুরগাঁও টিএফসি (TFC)-তে ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাংবাদিক আওয়ালের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, মা-বাবার সেবা করা প্রত্যেক সন্তানের নৈতিক দায়িত্ব। কর্মব্যস্ততার মাঝেও মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের যে দৃষ্টান্ত সাংবাদিক আওয়াল স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সবাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক মিলন ও সম্মানিত উপদেষ্টা মজিবর রহমান। এছাড়া সংগঠনের বিভিন্ন সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও ভালোবাসার চর্চা আরও বাড়ানো প্রয়োজন। সাংবাদিক আওয়ালকে দেওয়া এই সম্মাননা শুধু একজন ব্যক্তির স্বীকৃতি নয়; বরং এটি সন্তানদের মা-বাবার প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।

তারা প্রত্যাশা করেন, এ ধরনের ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও মানুষকে মা-বাবার প্রতি ভালোবাসা ও সেবায় অনুপ্রাণিত করবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

মায়ের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সাংবাদিক আওয়াল পেলেন সম্মাননা।

আপডেট সময় : ০২:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬