ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ: সভাপতি শাহিনুর, সম্পাদক রবি।

ঢাকার গণমাধ্যমে কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা ও পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’। নবগঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক এটিএন নিউজের রবিউল ইসলাম রবি এবং সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক ২১-এর সম্পাদক হাসানুজ্জামান সুমন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক উদ্বোধনী ও আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে গুণী সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস উপসচিব জাহিদুল ইসলাম রনি, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান মোহন, প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ ওয়াজেদ, দীপ্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন মিয়া, সিনিয়র সাংবাদিক সৈয়দ মাজহারুল পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান, এটিএন নিউজের হেড অব স্পোর্টস পবিত্র কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মতিউর রহমান টুকু এবং দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিবেদক রোস্তম মল্লিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মাগুরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে ইতিবাচকভাবে তুলে ধরতে এই প্ল্যাটফর্ম অনন্য অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ: সভাপতি শাহিনুর, সম্পাদক রবি।

আপডেট সময় : ০৫:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬