ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মাদক ও অস্ত্র ব্যবসায়ী নাসির-সুমন চক্রের মিথ্যা অপহরণ মামলার বাদি সাক্ষী,লাপাত্তা। ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীর্থ ফৌজদার অভিযুক্ত। মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ: সভাপতি শাহিনুর, সম্পাদক রবি। সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

মাইলস্টোন ট্রাজেডিতে নিহত রাইসা মনির কবর জিয়ারত করলেন বিমান বাহিনীর প্রতিনিধি দল।

  • মোঃ সজল মন্ডল
  • আপডেট সময় : ০১:০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৩৪৬ জন সংবাদটি পড়েছেন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফরিদপুরের আলফাডাঙ্গার শিক্ষার্থী রাইসা মনির (১১) কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে যশোরের মতিউর রহমান ঘাঁটি থেকে স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাইসার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামে আসে।

প্রতিনিধি দলের সদস্যরা নিহত রাইসার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। পরে তারা রাইসা মনির কবরে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, বিমান বাহিনীর প্রতিনিধি দল বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে নিহত রাইসার পরিবারের পাশে দাঁড়াতে এবং শ্রদ্ধা জানাতে এসেছে। এ সময় তারা নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এক বিমান দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনি নিহত হয়। চার দিন পর ২৫ জুলাই সকালে বাজড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে বাজড়া কবরস্থানে দাফন করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

মাইলস্টোন ট্রাজেডিতে নিহত রাইসা মনির কবর জিয়ারত করলেন বিমান বাহিনীর প্রতিনিধি দল।

আপডেট সময় : ০১:০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫