ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ছোবল : প্রাণিসম্পদ অধিদপ্তরে পুরোনো সিন্ডিকেটের নতুন মুখ, নিম্নমানের পশুখাদ্যে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা।

শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় এএসআই গ্রেপ্তার।

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ২৬০ জন সংবাদটি পড়েছেন

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনে নিচে ফেলে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিন হত্যা মামলায় পলাতক এক পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকা থেকে গ্রেপ্তারের পর তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করেছে পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ আলী (৩১) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার কালাইহাতি গ্রামে।

সাভার মডেল থানা–পুলিশ জানায়, রোববার সকাল ছয়টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিনসহ পুলিশের একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ মুরাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে তাঁরা আশহাবুল ইয়ামিন হত্যা মামলার আসামি এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় গ্রেপ্তারের পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো- অর্ডিনেটরের কাছে হস্তান্তর করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন সারাক্ষণ বার্তাকে বলেন, দীর্ঘদিন ধরে ইয়ামিন হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এএসআই মোহাম্মদ আলী পলাতক ছিলেন। আজ (রোববার) সকালে নারায়ণগঞ্জ জেলার মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বর্তমান কর্মস্থল ছিল ঢাকা জেলা পুলিশ লাইনস। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

প্রসঙ্গত, গত বছর ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শাইখ আশহাবুল ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাঁকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ? 

শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় এএসআই গ্রেপ্তার।

আপডেট সময় : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫