ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

শিশুর দাঁতের ক্ষয় রোধে যা করণীয়

দুধের দাঁত পড়ে যাবে এই ভেবে অনেকেই শিশুদের দাঁতের যত্নে ততটা গুরুত্ব দেন না। কিন্তু এই ধারণা ভুল। দুধের দাঁতের সুস্থতা ভবিষ্যতে স্থায়ী দাঁতের গঠনের ওপরও প্রভাব ফেলে। তাই ছোটবেলা থেকেই দাঁতের সঠিক যত্ন করা জরুরি।

দাঁতের ক্ষয় হয় কেন?

দাঁতের ক্ষয়ের প্রধান কারণ হলো মুখে থাকা ব্যাকটেরিয়া ও অতিরিক্ত চিনি। যখন শিশু নিয়মিত মিষ্টিজাতীয় খাবার বা চিনি-যুক্ত পানীয় খায় এবং দাঁত ভালোভাবে পরিষ্কার করে না, তখন এই ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করে, যা দাঁতের এনামেল নষ্ট করে দেয়। আর এভাবেই শুরু হয় দাঁতের ক্ষয়।

করণীয়:

১. নিয়মিত দাঁত ব্রাশ করানো:

শিশুকে সকালে নাশতার পরে ও রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করাতে হবে। দুই বছর বয়সের পর থেকে ফ্লুরাইডযুক্ত শিশুদের উপযোগী টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে।

২. চিনি ও মিষ্টিজাত খাবার নিয়ন্ত্রণ:

চকলেট, মিষ্টি, কোমল পানীয় ইত্যাদি খাবারে চিনি বেশি থাকে। শিশুদের এগুলো নিয়মিত খাওয়ানো ঠিক নয়। দিনে একবার খাওয়ালেও খাওয়ার পর দাঁত পরিষ্কার করা উচিত।

৩. শিশুকে নিজের দাঁতের যত্ন নিতে শেখানো:

ছোটবেলা থেকেই শিশুদের দাঁতের যত্নের গুরুত্ব বোঝাতে হবে। ব্রাশ করা, কুলি করা বা টুথপেস্টের পরিমাণ কেমন হওয়া উচিত এসব ধাপে ধাপে শেখানো দরকার।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

শিশুর দাঁতের ক্ষয় রোধে যা করণীয়

আপডেট সময় : ০৭:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫