ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির।

জীবনযাপনের মান ভারতের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ,কেন বাংলাদেশের মানুষ ভারতে আসবে?- মহুয়া মৈত্র

  • আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৪১১ জন সংবাদটি পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা মহুয়া মৈত্র অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্ন করলে রীতিমত ক্ষিপ্ত হয়ে সর্বভারতীয় গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের জিডিপি ভারতের চেয়ে ভালো, কেন বাংলাদেশিরা ভারতে আসবে?।

তিনি বলেন ‘বাংলাদেশ থেকে ভারতে কোন অনুপ্রবেশের ঘটনাই ঘটে না। কারণ জিডিপিসহ পরিকাঠামোগত দিক থেকে ভারতের তুলনায় অনেকাংশেই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশিদের এখন ভারতে আসার কোনো প্রয়োজন পড়ে না।’ মোদি সাহেবের উদ্দেশ্যে তার পরামর্শ ‘আপনারা (মোদি-অমিত শাহ) এই ভ্রান্ত ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন।’

মঙ্গলবার (২৯ জুলাই) একটি লাইভ ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ভারতের একটি সর্বভারতীয় ইংরেজি গণমাধ্যমকে ভার্চুয়াল সাক্ষাৎকার দেয়ার সময় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে, অনুপ্রবেশ ইস্যু নিয়ে প্রশ্ন করেছেন নারী সঞ্চালক। সেই প্রশ্নের বিরোধিতা করে মহুয়া বলেছেন,‘কোথায় ব্যাপক হারে অনুপ্রবেশের সমস্যা রয়েছে? কোথায়? কারা ভারতে থাকতে চায়? কারা? আমার সংসদীয় এলাকা হলো বাংলাদেশ সীমান্তবর্তী। আপনি কি বলতে পারেন কারা এখন ভারতে থাকতে চায়? কারা বাংলাদেশি?

এরপরই মহুয়া বলেছেন, ‘আমার সংসদীয় এলাকা নদীয়া জেলার কৃষ্ণনগর আসন। নদীয়া অপর প্রান্তে কুষ্টিয়া। সেখানে জিডিপি, স্বাস্থ্য সূচকসহ অনেক কিছুর ভারতের নিরিখে বাংলাদেশে ভালো। দয়া করে নরেন্দ্র মোদিজী এবং অমিত শাহজীকে – এই ভাবনা ঝেড়ে ফেলতে বলুন যে, গোটা পৃথিবীর মানুষ ভারতে আসতে চায় এবং এদেশে এসে বসবাস করতে চায়।’

তৃণমূলের এই সাংসদের দাবি, ‘গত তিন বছরে প্রায় ১১ লাখ ভারতীয়, যারা ভারতে থাকতেন, ভারতকে ট্যাক্স দিতেন, তারা এখন ভারত ছেড়ে চলে গেছেন। ভারতকে কেউই এখন আর মধু আর ক্রিমের দেশ হিসেবে দেখতে চায় না। আর এখানে এসে তারা (বাংলাদেশি) বসতি স্থাপন করবেন? দয়া করে এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। ঠিক আছে? আজ ভারত থেকেই অভিবাসীরা অন্য দেশে পালিয়ে যাচ্ছেন। আজ তারা দুবাই, পর্তুগাল, ইউরোপীয় দেশগুলোতে সোনালী পাসপোর্টের জন্য ১০ লাখ ডলার খরচ করছেন।’

এরপরই নারী সঞ্চালক যখন বলেন যে, দরিদ্র বাংলাদেশিরা বৈধভাবে অভিবাসন বা গোল্ডেন ভিসার জন্য এই বিপুল অর্থ প্রদানের বিলাসিতা বহন করতে পারে না। জবাবে মহুয়া বলেছেন, ‘এক মিনিট। এক সেকেন্ড।

আমি ভারতীয়দের কথা বলছি যারা অর্থ প্রদান করেন। কিন্তু দয়া করে আপনার মাথা থেকে এই বিষয়টি ঝেড়ে ফেলুন যে, বাংলাদেশিরা ভারতে এসে বসবাস করতে মরিয়া হয়ে উঠেছে। যদি আপনার (কেন্দ্রীয় সরকার) সিএএ (সংশোধিত নাগরিকত্ব আইন) এত দুর্দান্ত বিষয় হয়ে থাকে তবে তো আপনি সবাইকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নাগরিকত্ব দেয়ার চেষ্টা করবেন। তাহলে কেন কেউ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না? এখনো পর্যন্ত সিএএ-র মাধ্যমে দুই হাজার মানুষও, ভারতীয় নাগরিকত্বের আবেদন করেনি।

মোদি সরকারের উদ্দেশ্যে মহুয়া বলেছেন, ‘আপনারা (কেন্দ্রীয় সরকার) সিএএ করেছেন। আপনারা বলছেন, বাংলাদেশি হিন্দুদের ভারতে আশ্রয় দেব। সিএএ এখন আইনে বাস্তবায়িত হয়ে গেছে। তাহলে বাংলাদেশি হিন্দুদের কেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে হবে? তারা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করবেন এবং অমিত শাহ তাদের ভারতীয় নাগরিকত্ব দেবেন।

মহুয়া ক্ষোভের স্বরে বলেছেন, তাহলে কারা, কোন মানুষগুলোকে নির্যাতনের শিকার হতে হচ্ছে, কারা ভারতে আসতে চাইছেন? তাছাড়া সীমান্ত নিয়ন্ত্রণ আপনার (কেন্দ্র) অধীনে, কেন আপনি সীমান্ত নিয়ন্ত্রণ করতে পারছেন না? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটে আপনি দুই লাখ কোটি রুপি খরচ করেছেন? সেই দুই লাখ কোটি রুপি কোথায় গেল? সীমান্তে নিরাপত্তা কেন বাড়ছে না? আরও বিএসএফ মোতায়েন করুন, আরও আলো বসাও। আরও প্রযুক্তি আনুন। যদি একজনও আসে তারা কীভাবে আসছে?

সম্প্রতি ভারতের বিজেপি-শাসিত রাজ্যগুলোয় বাংলা ভাষাভাষীদের উপরে সন্ত্রাস চলছে, এমন অভিযোগ তুলে বারেবারে সরব হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বিজেপির দাবি, ভারতীয় নয়, অবৈধ বাংলাদেশি রুখতে কঠোর হয়েছে প্রশাসন। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়ার এমন দাবি রীতিমতো তাৎপর্যপূর্ণ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

জীবনযাপনের মান ভারতের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ,কেন বাংলাদেশের মানুষ ভারতে আসবে?- মহুয়া মৈত্র

আপডেট সময় : ১০:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫