ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়? খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ।

লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৪২৯ জন সংবাদটি পড়েছেন

লোহিত সাগরে একাধিক হামলার শিকার একটি পণ্যবাহী জাহাজে আগুন ধরে গেছে। সেটি এখন পানিতে তলিয়ে যাচ্ছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক কর্তৃপক্ষ। জাহাজটিতে বন্দুক, রকেটচালিত গ্রেনেড (আরপিজি) এবং সম্ভবত ড্রোনবোট দিয়ে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন ও মাত্রা দেখে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর সন্দেহ করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে আগুন লেগেছে এবং এটি পানি ঢুকে পড়ছে। নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, আটটি ছোট স্পিডবোট জাহাজটিতে প্রথম হামলা চালানো হয়। পরে জাহাজটিকে লক্ষ্য করে ড্রোনবোট পাঠানো হয়। এগুলোর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে জাহাজে আঘাত হানে। জাহাজে থাকা নিরাপত্তাকর্মীরা আরও দুটি ড্রোনবোট ধ্বংস করেছে।

ইউকেএমটিও জানিয়েছে, ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত হোদেইদা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই হামলার ঘটনা ঘটে।

হুথি-নিয়ন্ত্রিত উপগ্রহ চ্যানেল আল-মাসিরাহ হামলার খবর স্বীকার করেছে। তবে তারা হামলার দায় স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য-ভিত্তিক পঞ্চম নৌবহর এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে।

গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতিক্রিয়ায় লোহিত সাগরে বেশ কিছু বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে মার্চ মাসে যুক্তরাষ্ট্র হুথিদের ওপর বড় ধরনের বিমান হামলা চালানোর পর তারা কিছুদিন হামলা থেকে বিরত ছিল।

রবিবার হুথিরা ইসরায়েলের উদ্দেশে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা সেটি প্রতিহত করেছে।

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত হুথিরা ১০০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এর মধ্যে দুটি জাহাজ ডুবে গেছে এবং চারজন নাবিক নিহত হয়েছে। এসব হামলার কারণে লোহিত সাগর করিডোরে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এই রুট দিয়ে প্রতিবছর প্রায় এক ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবহন হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ।

লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা

আপডেট সময় : ০১:৪৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫