ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না- স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শনার বারাদি সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ১০ ভারতীয় নারী- পুরুষ ও শিশু আটক। চট্টগ্রামে বসতঘরে মিললো ১২ ফুট লম্বা অজগর, উদ্ধার করে অবমুক্ত। নৌ-প্রতিমন্ত্রী হয়ে ৩ হাজার কোটি টাকা লুটেছেন খালেদ মাহমুদ চৌধুরী!  বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ। মহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন। কিশোরগঞ্জে পরকীয়ার জেরে হত্যা, ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার,পুলিশের বড় সাফল্য। অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রমে বিসিকের বেহালদশা , প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর বুদ্ধিভিত্তিক অনাচার।জনমনে ক্ষোভ। চিলমারীতে “আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ” হোটেল মালিক আটক। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত।

“স্বাস্থ্য সেবা সবার অধিকার” দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২২৩ জন সংবাদটি পড়েছেন

স্বাস্থ্য সেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে স্বাস্থ্য সেবাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তারা অভিযোগ করেন, নবাবগঞ্জ উপজেলার সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। পর্যাপ্ত ডাক্তার, আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধের অভাবে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় সেবার অপ্রতুলতা এবং দায়িত্ব অবহেলার কারণে সাধারণ মানুষকে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে, যা অনেকের সাধ্যের বাইরে।

মানববন্ধন থেকে দ্রুত স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিতের দাবি জানানো হয়।

এ সময় স্বাস্থ্য অধিকারকে মৌলিক অধিকার হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না- স্বরাষ্ট্রমন্ত্রী।

“স্বাস্থ্য সেবা সবার অধিকার” দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫