ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি   কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ 

টাঙ্গাইল সদর উপজেলায় মিনি স্টেডিয়ামের উদ্বোধন।

টাঙ্গাইল সদর উপজেলায় নবনির্মিত মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার (৯ আগস্ট) দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের সঙ্গে টাঙ্গাইলের স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে বলেন, খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেরিয়ে আসা সম্ভব।

তিনি এসময় নবনির্মিত স্টেডিয়ামগুলো যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, মাঠগুলোতে ক্রীড়াবিদরা নিয়মিত খেলাধুলা করতে পারলে উপজেলা পর্যায়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাওয়া সম্ভব হবে।

উপদেষ্টা আরও জানান, বর্তমানে দেশের বিভিন্ন উপজেলায় নির্মাণাধীন স্টেডিয়ামগুলোর কাজ দ্রুত শেষ করা হবে এবং যেখানে স্টেডিয়াম নেই সেখানে নতুন করে নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন, দাইন্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাঈদসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির

টাঙ্গাইল সদর উপজেলায় মিনি স্টেডিয়ামের উদ্বোধন।

আপডেট সময় : ০৪:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫