ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি   কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ  কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২১ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

*লুৎফর সিকদার* (নিজেস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ:

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে চলে গেলে ঘটনাস্থলেই এর দুই আরোহীর মৃত্যু হয়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

আপডেট সময় : ০৩:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬