ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

ফরিদপুরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থীর গণসংযোগ। 

ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) সংসদীয় আসনের সালথায় বটগাছ প্রতীকের জন্য ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া। শনিবার (৩০আগস্ট) দিনব্যাপী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন, মাওলানা আনিছুর রহমান, মাওলানা মুফতি ইব্রাহিম, হাফেজ মাওলানা জুবায়ের হাসান, মাওলানা এনায়েত হোসেন, নুরুল আবেদীন মুফতি আবুল হাসান, ফজলুল হক, মৌলবি আকুব্বর মিদ্দিন প্রমুখ।

গণসংযোগকালে তিনি বলেন, আমি এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করিবো ইনশাল্লাহ্। ধর্মীয় ও আধুনিক শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন শেষে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক কর্মকান্ডে ও একজন আইনজীবী হিসেবে নানা সামাজিক কর্মকান্ডে আমি আপনাদের পাশে রয়েছি। মাটি ও মানুষের প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এবারের নির্বাচনে আমার অংশ নেয়া।

হযরত হাফেজ্বী হুজুর (রহ.) এর প্রতিষ্ঠিত বাংলাদেশ আন্দোলন ও তার বটগাছ মার্কা এদেশের গণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ও ভালবাসার প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার উদ্দেশ্যে আমি বটগাছ মার্কায় আপনাদের ভোট ও দোয়া চাই। বটগাছ যেভাবে তার বিশাল ছায়া ও মমতা দিয়ে সকলকেই আপন করে, তেমনিভাবে আমি দল-মত, জাত-ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সকলকেই আপন কের সকলের ইহ-পারলৌকিক কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই। জয় হোক সত্য ও সুন্দরের।

তিনি আরও বলেন, আমি যদি আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে সালথা ও নগরকান্দায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করব। যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা গড়ে তুলব। এছাড়াও জনসাধারণের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করব।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

ফরিদপুরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থীর গণসংযোগ। 

আপডেট সময় : ১০:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫