ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি   কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ 

নির্বাহী প্রকৌশলী তানজিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন? ‎

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬৩ জন সংবাদটি পড়েছেন

‎একজন ঠিকাদারকে কোটি কোটি টাকার কাজ না দেওয়াকে কেন্দ্র করে নির্বাহী প্রকৌশলী তানজিদ ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও তথ্য প্রচারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
‎
‎খোঁজ নিয়ে জানা গেছে, প্রচারিত অভিযোগগুলোর পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের দাবি, নির্বাহী প্রকৌশলী তানজিদ ইসলাম দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করছেন। ঠিকাদারি কাজ না পাওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন তথ্য ছড়ানো হয়ে অভিযোগ উঠেছে।
‎
‎
‎এছাড়া তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা প্রচার করা হয়েছে, সেটিরও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। অভিযোগে ব্যবহৃত নারীর পরিচয় ও ঘটনার বর্ণনা নিয়েও প্রশ্ন রয়েছে; বিষয়টি কাল্পনিকভাবে উপস্থাপন করা হয়েছে।
‎
‎কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সত্য হিসেবে প্রচার না করে প্রমাণ ও নথির ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‎
‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মনগড়া ও ভুয়া অভিযোগপত্র তৈরি করে সাংবাদিকদের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। একাধিক দায়িত্বশীল সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী তানজিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির

নির্বাহী প্রকৌশলী তানজিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন? ‎

আপডেট সময় : ০১:২৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬