ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরাকান আর্মির এক সদস্যের আত্মসমর্পণ

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির এক সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী ইউনিয়নের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৫ নম্বর বিএসপি পোস্টে এ আত্মসমর্পণ ঘটে।

আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গ্যা (২১) নাইক্ষ্যংছড়ি গর্জবুনিয়ার চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে। তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজিবি-৬৪ উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি ও টহল জোরদারের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন তঞ্চঙ্গ্যা জানান, ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কায় মিয়ানমারের মংডু ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তিনি। তার দাবি, মোট ৩০০ আরাকান আর্মির সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে এবং তারা যে কোনো সময় আত্মসমর্পণের জন্য বাংলাদেশে প্রবেশ করতে পারে।

উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরাকান আর্মির এক সদস্যের আত্মসমর্পণ

আপডেট সময় : ০২:৩৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫