ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির।

ক্লার্কের ( কেরানির) চাকরি করেও প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তির মালিক। জনমনে বিরূপ প্রতিক্রিয়া।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৮০০ জন সংবাদটি পড়েছেন

মাত্রা ২১ হাজার টাকা বেতনে চাকরি করা কেরানি অর্জন করেছে বিপুল সম্পত্তি। জ্ঞাত বহির্ভূত এসব সম্পত্তি তিনি লোকচক্ষুর আড়াল করতে নানা কৌশল অবলম্বন করতেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এক অভিযানে সব কৌশল ভেস্তে যায়। বেরিয়ে আসে বিপুল সম্পত্তির খবর।

অভিযানে ওই কেরানির স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দেখে তাজ্জব বনে যান বাহিনীর সদস্যরাও। তার বসবাস করা বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ৩৫০ গ্রাম সোনা এবং দেড় কেজি পরিমাণ রূপার গয়না।

এ বাড়িটি ছাড়াও তার রয়েছে অন্তত ২৪টি বাড়ি। এ ছাড়া ৪০ একর কৃষিজমি, ৪টি প্লট এবং একাধিক দামি গাড়ি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একটি সরকারি দপ্তরের সাবেক কেরানি কালাকাপ্পা নিদাগুন্ডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় অভিযান চালানো হয়। আর এতেই এসব সম্পত্তির খোঁজ মিলে।

কালাকাপ্পা নিদাগুন্ডি নামের ওই কেরানি কর্ণাটক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থার (কেআরডিল) কোপ্পাল শাখা দপ্তরে চাকরি করতেন। মাসে বেতন পেতেন ১৫ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার টাকা।

শুক্রবার কালাকাপ্পার বাসায় অভিযান চালায় পুলিশ। কোপ্পাল ছাড়াও কর্ণাটকের আরও কয়েকটি জেলায় তার বাড়ি রয়েছে। এসব সম্পত্তি আড়াল করতে তিনি নিজের, স্ত্রী ও স্ত্রীর ভাইদের নাম উল্লেখ করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকা তদন্তকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, কালাকাপ্পা নিদাগুন্ডি বাড়িতে অভিযান চালিয়ে যেসব সম্পত্তি তারা উদ্ধার করেছেন, সেসবের বাজারমূল্য ৩০ কোটি রুপির কিছু বেশি। তবে নিদাগুন্ডির সম্পত্তি আরও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

ক্লার্কের ( কেরানির) চাকরি করেও প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তির মালিক। জনমনে বিরূপ প্রতিক্রিয়া।

আপডেট সময় : ০৮:৩৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫