ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি, আবারো ছাত্র নেতা গ্রেফতার।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৭৯ জন সংবাদটি পড়েছেন

রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আরও এক ছাত্রনেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জন গ্রেফতার হলেন। গ্রেফতার জানে আলম অপু ।অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহবায়ক।

শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম।

বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল সারাক্ষণ বার্তাকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জানে আলম অপুু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক। শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম।এর আগে ২৬ জুলাই ৫ জনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। তাদের চারজনই সক্রিয় ছাত্রনেতা। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন-মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে চারজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে আছেন। এর মধ্যে ইব্রাহীম হোসেন মুন্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক, একই কমিটির সদস্য হলেন মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। এ ছাড়া আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মি আহম্মেদের বাসা থেকে গত ১৭ জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ। টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেয়ার ভয় দেখায়। তখন তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়ে আসে। পরে ফের চাঁদার জন্য গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে, চাঁদার টাকা নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক।

গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মি আহম্মেদের বাসার।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের।

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি, আবারো ছাত্র নেতা গ্রেফতার।

আপডেট সময় : ০৫:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫