ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার।

চলনবিলে পাট কাটায় ব্যস্ত কৃষকরা, দাম ভালো পেয়ে মুখে হাসি

  • জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ১১৫ জন সংবাদটি পড়েছেন

চলনবিলের বিভিন্ন এলাকায় এখন পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও বাজারে বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। কয়েকদিন আগে ভারি বৃষ্টিতে জলাশয়ে পানি জমে যাওয়ায় কৃষকরা পাট কাটতে পারছেন। তবে কিছু উঁচু এলাকায় পর্যাপ্ত পানি না থাকায় কৃষকরা কিছুটা বিপাকে পড়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ৮ হাজার ৯৬০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮০ হেক্টর বেশি। কৃষি বিভাগ এ বছর এক হাজার ১০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে। পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় অতিরিক্ত সেচের খরচ হয়নি এবং আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাইও কম হয়েছে।

স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, ভালো দাম পাওয়ায় এ বছর পাট চাষে ঝুঁকেছেন অনেকেই। দক্ষিণ শ্যামপুর গ্রামের কৃষক সোহান জানান, এক বিঘা জমিতে পাট চাষে ৭-৮ হাজার টাকা খরচ হয়, উৎপাদন হয় প্রায় ৮-১০ মণ, যার বাজারদর ৩৫ হাজার টাকা পর্যন্ত। এছাড়া বিঘা প্রতি প্রায় ২ হাজার টাকার পাটকাঠিও বিক্রি করা যায়। গত বছর প্রতি মণ পাট ২-৩ হাজার টাকা দরে বিক্রি হলেও এবার ৩২০০ থেকে ৩৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আলিমিয়া জান্নাত বলেন, তাড়াশ উপজেলায় দিন দিন পাট চাষ বৃদ্ধি পাচ্ছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ ও উন্নত জাতের পাট চাষ বৃদ্ধিতে কাজ করছে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন।

চলনবিলে পাট কাটায় ব্যস্ত কৃষকরা, দাম ভালো পেয়ে মুখে হাসি

আপডেট সময় : ০৬:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫