ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান। শিক্ষাঙ্গন কি এখন অপরাধীদের নতুন টার্গেট? নিরাপত্তাহীন শিক্ষাপ্রতিষ্ঠান মানে অনিরাপদ ভবিষ্যৎ। শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন।

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে: অনুসন্ধান প্রতিবেদন

  • জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ২৮৪ জন সংবাদটি পড়েছেন

২০১২ সালে যাত্রা শুরু করা রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বর্তমানে আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়টির ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ডের মধ্যে অন্তত ৮ জনই আওয়ামী লীগপন্থী বা সরাসরি নেতা, যারা প্রতিষ্ঠানের আর্থিক স্বার্থে প্রভাব বিস্তার করছেন বলে জানা গেছে।

ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর স্ত্রী রাশিদুল আরা হাসনিন, মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের স্ত্রী সিমা রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের স্ত্রী মাহমুদা আলী শিকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সাইদুর রহমান খানের স্ত্রী কামরুন রহমান খান

এছাড়া পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ.কে.এম কামরুজ্জামান খান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৬ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের প্রত্যেকের টিউশন ফি সর্বনিম্ন ২ লাখ ৭০ হাজার থেকে সর্বোচ্চ ৬ লাখ ৮ হাজার টাকা পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক আয় দাঁড়ায় অন্তত ২০০ কোটি টাকা, যার বড় অংশই সরাসরি ট্রাস্টি বোর্ড সদস্যদের অ্যাকাউন্টে চলে যায় বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ বৈষম্যবিরোধী আন্দোলনে নামলেও তাদের তালিকা ধরে নানা হয়রানি ও নিরুৎসাহিত করার অভিযোগ পাওয়া গেছে। একাধিক সূত্র জানিয়েছে, ভিন্নমত দমন করতে প্রশাসন শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করেছিল।

বিশ্ববিদ্যালয়টির মূল উদ্যোক্তা ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। তবে প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ নেতারা ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। খালিদ মাহমুদ সরাসরি সদস্য না হয়ে নিজের স্ত্রীকে ট্রাস্টি বোর্ডে বসান। লিয়াকত শিকদার শুধু বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নয়, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার শা, যিনি আওয়ামী লীগপন্থি শিক্ষক হিসেবে পরিচিত।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার।

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে: অনুসন্ধান প্রতিবেদন

আপডেট সময় : ০২:৩০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫