ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। মাদারীপুর রাজৈরের টেকেরহাটে দুধ কান্ডে ভাইরাল এনামুল বাঘা গ্রেফতার। ৭১-এর শরণার্থী ইতিহাসের বৃহত্তম মানবিক ট্র্যাজেডি, গণহত্যার মুখে ঘর ছাড়ে দেশের প্রতি সাতজন মানুষের একজন। নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন। ‎ জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে।

চিরিরবন্দর বিন্যাকুড়ি ইছামতী নদীতে ৮ বছর বয়সী শিশুর নদীতে পড়ে মৃত্যু

চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি ইউনিয়নের ইছামতী নদীর ৩ ব্রিজ সংলগ্ন এলাকায় আসমাইন নামে ৮ বছর বয়সী এক শিশু নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। শনিবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসমাইন নদীর তীরে খেলা করছিলো। আচমকা নদীতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী দ্রুত উদ্ধার চেষ্টা শুরু করেন। প্রায় ১ ঘণ্টা ঘুরে নদীতে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। এর পর স্থানীয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় তিন ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অনুসন্ধানের পর বিকেল নাগাদ শিশুটির লাশ নদী থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ পরবর্তীতে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শোকস্তব্ধ পরিবার ও স্থানীয় জনসাধারণ শিশু আসমাইনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা স্থানীয় প্রশাসনের কাছে নদী সংলগ্ন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা এবং এমন দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে যেন এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে পুনরায় না ঘটে।

আব্দুল হাকিম মিয়া

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

চিরিরবন্দর বিন্যাকুড়ি ইছামতী নদীতে ৮ বছর বয়সী শিশুর নদীতে পড়ে মৃত্যু

আপডেট সময় : ০২:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫