ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ দাফন করতে যেতে হয় নৌকায়। গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ে কলাবাগান থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর। ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” বাণিজ্যে শত কোটি টাকার প্রতারণা : কৃষকলীগ নেতা মাকসুদ–সোহেল সিন্ডিকেটের ভয়ঙ্কর জাল-জালিয়াতি!  গীতার আলোয় আলোকিত মাদারীপুর গড়তে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া। টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা ইউসিবি ব্যাংকের জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা। বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯।

ঠাকুরগাঁও সীমান্তে নারী-শিশুসহ ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:২২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ২৩২ জন সংবাদটি পড়েছেন

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১৪ জন বাংলাদেশিকে আটক করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হরিপুর উপজেলার দনগাও বিওপির সীমান্তের ৩৫৬ নম্বর পিলারের কাছাকাছি বসতপুর স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে দুপুর ১২টা ২৫ মিনিটে বিজিবি তাদের হরিপুর থানায় হস্তান্তর করে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২-এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে গিয়ে বিএসএফ ১৪ জন বাংলাদেশিকে আটক করে। আটকরা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

আটকরা হলেন চোচপাড়া গ্রামের মন্টু (৪০), তার স্ত্রী মোছা. নাজেরা খাতুন (৩৮) ও দুই ছেলে নজরুল (২২) ও নুর আলম (১৯), বেউরঝাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক (২৪), তার স্ত্রী নাজমিন (২০) ও দুই মেয়ে রূকসার (৩) ও রেহেনা (১), মৃত হাকিম উদ্দিনের ছেলে আসাদুল (৩৫), তার মা আছিয়া (৫০), স্ত্রী পারুল (৩২) ও তিন সন্তান আলামিন আলী (১৬), আশা মনি (৯) এবং আরিফ (৫)।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানি পাথ জেলার একটি পাপস ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ভারতীয় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়েছে এবং হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ জানান, নারী-শিশুসহ ১৪ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে পাসপোর্ট আইনে মামলা রুজু করে তাদের আগামীকাল (বুধবার) ঠাকুরগাঁও আদালতে পাঠানো হবে।

লিমন আহম্মেদ

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ দাফন করতে যেতে হয় নৌকায়।

ঠাকুরগাঁও সীমান্তে নারী-শিশুসহ ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আপডেট সময় : ০১:২২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫