ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণ এবং ভিডিও ভাইরালকারী মূলহোতা গ্রেফতার।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৩২৩ জন সংবাদটি পড়েছেন

নওগাঁর মহাদেবপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোল্লা মাধুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিফাত (২৪) মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানা যায়। র‌্যাব আরও জানায়, গত ১৩ জুলাই দুপুর ১টার দিকে মহাদেবপুর উপজেলার ৭নং সফাপুর ইউনিয়নের বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে স্থানীয় এক দোকানে যাওয়ার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রিফাত মুখ চেপে ধরে জোরপূর্বক নির্মাণাধীন ওয়াশরুমে নিয়ে ধর্ষণ করে।

এ সময় তার সহযোগী মো. ধানী ওরফে দানেস বাইরে পাহারা দেয় এবং ঘটনাটি প্রকাশ না করার জন্য ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। পরবর্তীতে তারা ধর্ষণের ভিডিও ধারণ করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এই জঘন্য ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে তা ব্যাপকভাবে আলোচিত হয়। পরবর্তীতে ভিকটিমের পিতা মহাদেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে।

গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি’র একটি চৌকস দল ৮ আগস্ট গভীর রাতে বদলগাছী উপজেলার গোল্লা মাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ১নং আসামী রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে জিডি মূলে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

নওগাঁয় স্কুলছাত্রীকে ধর্ষণ এবং ভিডিও ভাইরালকারী মূলহোতা গ্রেফতার।

আপডেট সময় : ১২:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫