ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোর্ড চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৪১৫ জন সংবাদটি পড়েছেন

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং সাবেক বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মি. আজিম উদ্দিন আহমেদ আজ ১ আগস্ট ২০২৫ তারিখে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয় এক শোকবার্তায় জানায়, মি. আজিম উদ্দিন আহমেদ ছিলেন একজন দূরদর্শী নেতা যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিকে দেশের অন্যতম প্রধান বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর দিকনির্দেশনা ও একাগ্র প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে বেসরকারি উচ্চশিক্ষার বিকাশে অসামান্য অবদান রেখেছেন তিনি।

শোকবার্তায় আরও বলা হয়, তাঁর রেখে যাওয়া শিক্ষাগত উত্তরাধিকার আজ হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীর মাঝে জীবিত রয়েছে। তাঁরা তাঁর নেতৃত্ব, মেধা ও শিক্ষার প্রতি অঙ্গীকারের দ্বারা অনুপ্রাণিত।

নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই পরিবার মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাঁর আত্মার শান্তি কামনা করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, “মি. আজিম উদ্দিন আহমেদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার যুগ যুগ ধরে প্রজন্মকে পথ দেখাবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোর্ড চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ।

আপডেট সময় : ০৮:৪৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫