ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিতু

দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুরের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিতু (১৬) নিজের বিয়ে নিজেই বন্ধ করে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে।
ওয়ার্ল্ড ভিশন, আউলিয়াপুরের শিশু ও যুব ফোরামের তৎপরতায় ২৪ জুলাই রাতে এই বাল্যবিবাহ বন্ধ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ জুলাই রাত ১০ টার দিকে পাশের গ্রামের এক যুবকের (২২) সঙ্গে মিতুর বিয়ের আয়োজন সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু মিতু এ সিদ্ধান্তে রাজি ছিল না। রাত ৮টার দিকে সে বিষয়টি গোপনে আউলিয়াপুরের শিশু ও যুব ফোরামের সদস্যদের জানায়। খবর পেয়ে ফোরামের সদস্যরা দ্রুত ওয়ার্ল্ড ভিশনের ফ্যাসিলিটরবৃন্দকে জানায় এবং বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ নেন।

ওয়ার্ল্ড ভিশনের ফ্যাসিলিটরবৃন্দ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করেন এবং মিতুর মা-কে বোঝান রাষ্ট্রের আইন অনুযায়ী ১৮ বছরের আগে বিয়ে বেআইনি ও ক্ষতিকর। এরপর মিতুর মা লিখিতভাবে অঙ্গীকার করেন, মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বিয়ের চেষ্টা করবেন না।

শিশু ও যুব ফোরামের সদস্যরা জানিয়েছেন, মিতুর সাহস ও সচেতনতার কারণেই এই বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে। তারা আশা করেন, মিতুর এই উদাহরণ এলাকায় অন্যদেরও সচেতন করবে।

মিলন আহম্মেদ

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিতু

আপডেট সময় : ০২:২৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫