ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ফরিদপুরের সালথায় যৌথবাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার।

  • মোঃ সজল মন্ডল
  • আপডেট সময় : ০১:১৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৪২৫ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুরের সালথা উপজেলায় চলমান বিশেষ অভিযানে মো. শাহিন আলম (২৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিন আলম সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। তিনি গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মো. হায়দার মোল্লার ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, শাহিন আলমের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা ভাঙচুর মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এলাকাবাসীর দাবি, এ ধরনের সন্ত্রাসী ও উগ্র রাজনীতির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থান নেবে, যেন ভবিষ্যতে কেউ সাহস না পায় জনজীবনে অশান্তি সৃষ্টি করতে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের।

ফরিদপুরের সালথায় যৌথবাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার।

আপডেট সময় : ০১:১৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫