ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল।

ফরিদপুরে শিক্ষক কর্তৃক ছাত্রকে বেত্রাঘাতে আহত: ছাত্র হাসপাতালে ভর্তি

ফরিদপুর সদর উপজেলার ঈশান ইনস্টিটিউশন বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট) নবম শ্রেণির এক ছাত্রকে শিক্ষক মোহাম্মদ মালেক বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীর নাম মোঃ মুসা মোল্লা (১৫)। বিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি সময়মতো হোমওয়ার্ক সম্পূর্ণ না করায় শিক্ষক তাকে একাধিকবার বেত্রাঘাত করেন, যার ফলে তার পিঠ ও হাতে আঘাতের চিহ্ন তৈরি হয়।

পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে সহপাঠীরা মুসার পরিবারকে খবর দেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

অভিভাবকরা অভিযোগ করেছেন, শারীরিক শাস্তি নিষিদ্ধ থাকলেও বিদ্যালয়ে এ ধরনের অমানবিক আচরণ এখনো চলমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় শিক্ষা অফিসার বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দোষী শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। আহত ছাত্রের পরিবার জানিয়েছে, তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

সজল মন্ডল

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান।

ফরিদপুরে শিক্ষক কর্তৃক ছাত্রকে বেত্রাঘাতে আহত: ছাত্র হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০২:৫৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫