ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল।

মধুখালী থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোরগ্যাং, সাইবার অপরাধ, গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে “ওপেন হাউজ ডে” ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মধুখালী থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম। সভার সভাপতিত্ব করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এস এম নুরুজ্জামান।

সভার শুরুতে পুলিশ সুপার থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান এবং সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন, স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন।

তিনি বক্তব্যে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে, আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

সভায় মধুখালী থানার সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় জনসাধারণ, সুধীজন, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সজল মন্ডল

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান।

মধুখালী থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫