ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

মাদক ব্যবসায় যুক্ত হতে অস্বীকৃতি, লালমনিরহাটে গৃহবধূকে মারধরের অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক ব্যবসায় যুক্ত হতে অস্বীকৃতি জানানোর জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই নারী, ইভা আক্তার, বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১০ আগস্ট) দুপুরে সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকার চৈতা পাড়ায়।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে পশ্চিম সিন্দুর্ণা গ্রামের কলিম উদ্দিনের মেয়ে ইভা আক্তারের বিয়ে হয় চৈতা পাড়ার শাজাহান আলীর ছেলে আমিনুর রহমানের সঙ্গে। বিয়ের পর থেকেই আমিনুরের ভগ্নিপতি মিরাজুল, যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসায় জড়িত বলে পরিচিত, নবদম্পতিকে অবৈধ ব্যবসায় সহযোগিতা করার প্রস্তাব দেন। কিন্তু তারা রাজি না হওয়ায় পারিবারিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং ইভা প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন তুচ্ছ এক বিষয়কে কেন্দ্র করে মিরাজুল, আমিনুরের বোন নুরজাহানসহ কয়েকজন মিলে ইভাকে বেদম মারধর করেন। স্বামী আমিনুর প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা ইভাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ইভা আক্তার বাদী হয়ে মিরাজুলকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল নবী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

মাদক ব্যবসায় যুক্ত হতে অস্বীকৃতি, লালমনিরহাটে গৃহবধূকে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৬:২৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫