ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির।

মাদারীপুর রাজৈর থানা হেফাজত হতে মাদক মামলায় অভিযুক্ত আসামির পলায়ন।

মাদারীপুরের রাজৈর থানা হেফাজত থেকে মাদক মামলার আসামী অনিমেষ ওরফে ঘনি গাইন (৩২) পালিয়ে গেছে।

১১ ই আগষ্ট রোজ সোমবার সকাল ১১-৩০ মিনিটের সময় আদালতে নেওয়ার জন্য গাড়ীতে তোলার সময় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দুই পুলিশ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীকে ধরতে রাজৈর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কদমবাড়ী মধ্যপাড়ার ক্ষিতিশ চন্দ্র গাইনের ছেলে অনিমেষ ওরফে গণি গাইনসহ মোট ৪ জনকে রবিবার রাতে বিভিন্ন অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সোমবার দুপুর ১২ টার দিকে মাদারীপুর আদালতে প্রেরনের জন্য গাড়ীতে তোলার সময় অনিমেষ ওরফে গনি গাইন এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাপের ভিতর থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামী কে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কনস্টেবল আহসান হাবিব ও সাদ্দাম হোসেন নামে রাজৈর থানার দুই পুলিশকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

রাজৈর থানা সূত্রে জানা যায়, অনিমেষ ওরফে গনি গাইন কদমবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী অপূর্ব গাইনের ভাই। তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে রাজৈর-শিবচর সার্কেল সিনিয়র এএসপি সালাউদ্দিন কাদের  সারাক্ষণ বার্তাকে জানান, পালিয়ে যাওয়া আসামীকে ধবতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

মাদারীপুর পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছান জানান, এ ঘটনায় রাজৈর থানার দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা যায় যে, অনিমেষ গাইন ওরফে গনি গাইন বিগত সরকারের আমলে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি অপূর্ব গাইনের ক্ষমতা ব্যবহার করে কদমবাড়ী ইউনিয়নসহ আশ- পাশের এলাকায় মাদকসহ সন্ত্রাসের এক অভয়ারণ্য পরিনত করেছিল।তারই ধারাবাহিকতায় এখনো অত্র অঞ্চলে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের ডিলার হিসেবে যুব সমাজকে নিয়ে যাচ্ছে এক অন্ধকার জগতের দিকে।এই চক্রের সাথে জড়িত রয়েছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পলাতক নেতৃবৃন্দ।তারা চায় যে কোন মূল্যে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে । এলাকাবাসীর দাবি অবিলম্বে পলাতক আসামিকে গ্রেফতার করে এর মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

মাদারীপুর রাজৈর থানা হেফাজত হতে মাদক মামলায় অভিযুক্ত আসামির পলায়ন।

আপডেট সময় : ১০:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫