ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির।

রংপুরে হিন্দু পল্লীতে হামলা ও লুটপাটের ঘটনায় পাঁচজন দুর্বৃত্তের দুই দিন করে রিমান্ড মঞ্জুর

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ২৯৯ জন সংবাদটি পড়েছেন

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু বসতিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচজন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়া আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় এই আদেশ দেন।

গ্রেপ্তার পাঁচ আসামি হলেন ইয়াছিন আলী (২৫), সিংগেরগাড়ি মাঝাপাড়া, স্বাধীন মিয়া (২৮), মাগুড়া শ্রীপাড়া, আশরাফুল ইসলাম (২৮), দক্ষিণ চাঁদখানা মায়াপাড়া, এস এম আতিকুর রহমান খান আতিক (২৮), উত্তর সিংগেরগাড়ি পাঠানপাড়া এবং সাদ্দাম হোসেন সেলিম (২২), দক্ষিণ সিংগেরগাড়ি চওড়াপাড়া, সকলেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা।

এর আগে বুধবার (৩০ জুলাই) গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন।

বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, “আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারীদের চিহ্নিত করা সম্ভব হবে।” শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার সূত্রপাত ঘটে ছয়আনি গ্রামের সুজন চন্দ্রের ছেলে রঞ্জন রায়ের নামে পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র ও অশালীন মন্তব্য পোস্ট করাকে কেন্দ্র করে। বিষয়টি ভাইরাল হলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

২৬ জুলাই রঞ্জন রায়কে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন, ২৭ জুলাই, কিশোরগঞ্জের সিংগেরগাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল ছয়আনি গ্রামে আসে। সেখানে হিন্দু সম্প্রদায়ের ১৩টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।

২৯ জুলাই রাতে এক ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১,২০০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে এনে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দোষীদের শনাক্তে অভিযান জোরদার করা হবে। হিন্দুপল্লীতে সংঘটিত সহিংসতার বিচার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

রংপুরে হিন্দু পল্লীতে হামলা ও লুটপাটের ঘটনায় পাঁচজন দুর্বৃত্তের দুই দিন করে রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০১:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫