ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শেরপুর নালিতাবাড়ী উপজেলায় ২৯৭ পিস ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ। 

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৪৮ জন সংবাদটি পড়েছেন

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে চোরাই পথে ২৯৭ পিস মোট ১১ বস্তায় ভারতীয় মদসহ একটি প্রিমো প্রাইভেটকার জব্দ করেছে থানা পুালিশ। এসবের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে নালিতাবাড়ী থানা পুলিশ।

৮ আগস্ট শুক্রবার দিবাগত মধ্যরাতে পাচারকালে শহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে এসব জব্দ করা হয়। তবে টহলরত পুলিশের গাড়ি দেখে আগেই প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।

পুলিশ সূত্রে জানা গেছে, চোরাচালান রোধে রাত্রীকালীন নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়ক পথে পুলিশের পিকআপ নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। রাত সোয়া একটার দিকে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে আসা মাত্রই ঢাকাগামী একটি প্রাইভেটকার পুলিশের পিকআপ দেখে রাস্তার পাশে থাকা বাড়ির সামনে গাড়িটি রেখে দ্রুত পেছনের জলাভূমি দিয়ে উধাও হয়ে যায় চোরাকারবারিরা।

এসময় পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারে তল্লাশি চালায়। তল্লাশিকালে পেছনের ছিট ও বেক ডালায় রাখা মোট ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। পরে ওইসব বস্তা খুলে ২৯৭ বোতল ম্যাজিক মোমেন্ট, ইম্পেরেয়িাল ব্লু, ম্যাগডুয়েলস ও রয়েল স্ট্যাগ মদ পাওয়া যায়। পরে পুলিশ প্রাইভেটকারসহ ওইসব মদ জব্দ করে থানা হেফাজতে নেয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে কাজ চলছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের।

শেরপুর নালিতাবাড়ী উপজেলায় ২৯৭ পিস ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ। 

আপডেট সময় : ১২:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫