ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা।

সিরাজগঞ্জে সদর উপজেলায় ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

রবিবার ( ৩ আগষ্ট ২০২৫) রাতে যমুনা নদী তীরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রবিবার বিকালে স্থানীয়রা গরুসহ একটি নৌকাকে যমুনা নদীতে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে। পরে নৌকা পাঁচঠাকুরী এলাকায় তীরে ভিড়ালে গ্রামবাসী সেটিকে ঘিরে ফেলে। নৌকায় থাকা দুই ব্যক্তির কাছে থাকা গরুর কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় এবং তাদের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় গ্রামবাসীর মধ্যে তীব্র সন্দেহ হয়।

স্থানীয়দের অভিযোগ, এই ব্যক্তিরা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় থেকে গরু চুরি করে নদী পথে যাচ্ছিল। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়ে গণ পিটুনী শুরু করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা এবং নৌ পুলিশ ঘটনা স্থলে পৌছায়। পুলিশ গণপিঠুনির শিকার মুমূর্ষ অবস্থায় দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতদের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা।

আপডেট সময় : ০৮:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫