ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি   কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ 

ফরিদপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। 

  • মোঃ সজল মন্ডল
  • আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫৫ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা থানাধীন তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে ছোট ভাই মোঃ আলাউদ্দিন শেখ (২৫)এর হাতে বড় ভাই মোঃ সালাউদ্দিন শেখ (৩০) খুন হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ক্রোধবশত ছোট ভাই মাছ কাটার বটি দিয়ে বড় ভাইকে আঘাত করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলমান ছিল এবং তা মারাত্মক আকার ধারণ করায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির

ফরিদপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। 

আপডেট সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫