ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ফ্যাস্টিট হাসিনা সরকারের দোসর আবু সাঈদ মোল্লা এখন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব হলেন কিভাবে? কর্মকর্তাদের মধ্যে চাঁপা ক্ষোভ। বিএসএফের গুলিতে রক্তাক্ত হলো সীমান্ত। রাস্তার অভাবে বন্যা মৌসুমে কবরস্থানে লাশ দাফন করতে যেতে হয় নৌকায়। গাজীপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ে কলাবাগান থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর। ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” বাণিজ্যে শত কোটি টাকার প্রতারণা : কৃষকলীগ নেতা মাকসুদ–সোহেল সিন্ডিকেটের ভয়ঙ্কর জাল-জালিয়াতি!  গীতার আলোয় আলোকিত মাদারীপুর গড়তে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া। টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা ইউসিবি ব্যাংকের

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা সহকারী রাজস্ব কর্মকর্তা।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৪ জন সংবাদটি পড়েছেন

ঘুষের টাকাসহ চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসে এক গোপন অভিযানে দুদকের একটি বিশেষ টিম গ্রেপ্তার হয় বলে সংস্থাটির উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম জানিয়েছেন।

দুদক জানায়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা ৬ হাজার ৪২৮.১০ মার্কিন ডলার মূল্যের BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP ছাড়করণের জন্য কাগজপত্র দাখিল করলে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকিও দেন তারা। পরবর্তীতে আমদানিকারক বিষয়টি দুদককে অবহিত করলে চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘুষ লেনদেনের সময় রাজীব রায় ও মাইনুদ্দীনকে ঘুষের  ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রণয়ন, স্বাক্ষীদের বক্তব্য গ্রহণসহ আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সংস্থাটির উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ফ্যাস্টিট হাসিনা সরকারের দোসর আবু সাঈদ মোল্লা এখন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব হলেন কিভাবে? কর্মকর্তাদের মধ্যে চাঁপা ক্ষোভ।

ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা সহকারী রাজস্ব কর্মকর্তা।

আপডেট সময় : ১১:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫