ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

চিরির বন্দরে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০৩ জন সংবাদটি পড়েছেন

চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ল্যাম্ব হাসপাতালে আশংকজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনাটি ৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর পার্বতীপুর আঞ্চলিক সড়কের বেলতলী বাজারের পুর্বে হজরতপুর মোড়ে ঘটেছে।

প্রত্যক্ষদর্শিগণ সারাক্ষণ বার্তাকে জানান, সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর পার্বতীপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী বাজার হতে আওয়ামীলীগ নেতা আতিকুর হাজীর দুটি ট্রাক্টর বেপরোয়াভাবে ওভারটেকিং করতে করতে বেলতলী বাজারের দিকে আসতেছিল। এসময় বেলতলী বাজার হতে পার্বতীপুরের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটোচার্জারটি ছিটকে গিয়ে পার্শ্ববতী জমিতে পড়ে যায়। এসময় অটোচালক, যাত্রী ইউএসডিও এনজিও কর্মকর্তা মৌসুমী বেগম (৪২), মন্মথপুর আইডিয়াল কলেজের ছাত্র তামিম (১৭), ট্রাক্টরের হেলপার সৈয়দ আলীসহ ৪ জন গুরুতর আহত হয়। অটোচালকসহ সকল যাত্রীর পা ভেঙ্গে যায়।

ঘটনার সময় কাছাকাছি থাকা ভ্যানচালক জিয়াবুর জানান, ট্রাক্টর দুটি একে অপরকে ওভারটেক করে জোরে চলতেছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোকে ধাক্কা দিলে অটোচার্জারটি যাত্রীসহ ছিটকে জমিতে পড়ে। এসময় তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা গুরুতর আহত যাত্রীগুলোকে নিয়ে হাসপাতালে যায়। অটো চালককে  পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে নিয়ে ভর্তি করে। অটো চালকের নাম জানা যায়নি।

চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তা লিমন মন্ডল বলেন, গুরুতর আহতদের উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, অবস্থার গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দিমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাক্টর দুটি থানায় জব্দ করা হয়েছে। ট্রাক্টর চালক মাহবুর ও মশিউর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

চিরির বন্দরে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত।

আপডেট সময় : ১১:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫