ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির।

ফরিদপুরে চিকিৎসকের গাফিলতির অভিযোগ। পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন।

  • মোঃ সজল মন্ডল
  • আপডেট সময় : ০৮:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৮ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুরে চিকিৎসকের গাফিলতিতে পাইলসের অপারেশনের পরিবর্তে এক রোগীর পিত্তথলির অস্ত্রোপচার করার ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) শহরের ঝিলটুলী এলাকার শাহ সুফি সড়কের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফরিদপুর সদরপুর উপজেলার আসলাম হোসেনের স্ত্রী হ্যাপি বেগম (৩৫) সোমবার দুপুরে পাইলসের সমস্যা নিয়ে উক্ত হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক ডা. ফজলুল হক শোভনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। তবে সন্ধ্যা ৭টার দিকে অপারেশন থিয়েটারে প্রবেশ করার পর ডা. নজরুল ইসলাম ভুলবশত পিত্তথলির অস্ত্রোপচার করেন। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিষয়টি প্রকাশ্যে আসে।

খবর পেয়ে  সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এমওসিএস ডা. আল-আমিন সারোয়ার ও চিকিৎসা প্রযুক্তিবিদ আশিকুজ্জামান সুজন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ সময় বিএমএ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন চিকিৎসক নেতা এবং বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ডাক্তার রোগীর কাগজপত্র সঠিকভাবে পর্যালোচনা করেননি। এর ফলেই এ ধরনের মারাত্মক ভুল চিকিৎসা ঘটেছে। আজ থেকেই হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর ভিত্তিতে সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন। বর্তমানে সিভিল সার্জনের তত্ত্বাবধানে হ্যাপি বেগমকে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য রোগীদেরও সরকারি জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।

এদিকে এ ঘটনার পর স্থানীয় সুশীল সমাজ হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসকদের অবহেলা ও জ্ঞানহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি।

ফরিদপুরে চিকিৎসকের গাফিলতির অভিযোগ। পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন।

আপডেট সময় : ০৮:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫