ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

শান্তিপূর্ণ উৎসব ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান।

  • মোঃ সজল মন্ডল
  • আপডেট সময় : ০২:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৫ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানসহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে।দুর্গাপূজার সাতদিন শহরের সব মদের দোকান বন্ধ থাকবে।

ডিজে বাদ দিয়ে শুধুমাত্র ধর্মীয় গান ও আরতি পরিবেশন করা হবে।প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে।যানজট এড়াতে পরিবহন মালিকদের বাইপাস সড়ক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য ঘাট প্রস্তুত করা হবে।

নারী ও শিশুদের নিরাপত্তায় ইভটিজিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।আইন-শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা থাকবে।চকবাজার ঘাট হাট পূজার সময় বন্ধ রাখা হবে।

সভায় বক্তারা বলেন, দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি ফরিদপুরের সর্বজনীন উৎসব। তাই সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

ফরিদপুরবাসী আশা করছেন, এ বছরও দুর্গাপূজা আনন্দময় ও সুরক্ষিতভাবে পালিত হবে এবং সবার মনে স্মরণীয় হয়ে থাকবে বলে তারা আশা ব্যক্ত করেছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

শান্তিপূর্ণ উৎসব ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান।

আপডেট সময় : ০২:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫