আপডেট সময় :
০৮:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৩১১
জন সংবাদটি পড়েছেন
মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। পরিবারে শোকের ছায়া।
মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আড়াই বছর বয়সী আনাছ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লাকান্দি গ্রামে এই দূর্ঘটনা ঘটে। আনাছ ওই গ্রামের রিপন হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আনাছ বাড়ির উঠানে খেলছিল। পরে দুপুর দেড়টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খুঁজে বের করার চেষ্টা করলে, দুপুর আড়াইটার দিকে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এতে আনাছের পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আড়াই বছর বয়সী আনাছ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লাকান্দি গ্রামে এই দূর্ঘটনা ঘটে। আনাছ ওই গ্রামের রিপন হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আনাছ বাড়ির উঠানে খেলছিল। পরে দুপুর দেড়টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খুঁজে বের করার চেষ্টা করলে, দুপুর আড়াইটার দিকে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এতে আনাছের পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।