ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ছোবল : প্রাণিসম্পদ অধিদপ্তরে পুরোনো সিন্ডিকেটের নতুন মুখ, নিম্নমানের পশুখাদ্যে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান।

তেল চুরির টাকায় ‘ব্রাজিল বাড়ি’র পাশে  ডুপ্লেক্স বাড়িও করেন যমুনার জয়নাল।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২১৮ জন সংবাদটি পড়েছেন

২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের সময়ে আলোচিত ভবন নারায়ণগঞ্জের ফতুল্লার ছয়তলা বিশিষ্ট ‘ব্রাজিল বাড়ি’। তৎকালীন ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরিয়া জুনিয়র ওই বাড়ি পরিদর্শন করায় বাড়তি উন্মাদনা যোগ হয়েছিল।

আলোচিত সেই ব্রাজিল বাড়ির মালিক যমুনা তেল কোম্পানির চতুর্থ শ্রেণির কর্মচারী জয়নাল আবেদীন ওরফে টুটুল। অনেক আগে থেকেই তার বিরুদ্ধে সরকারি জ্বালানি তেল চুরিসহ দুর্নীতি এবং অবৈধ আয়ে জমি, ফ্ল্যাটসহ অনেক সম্পদের মালিক হওয়ার অভিযোগ ছিল। কিন্তু অদৃশ্য কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দীর্ঘদিন পর জয়নালসহ রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি। অঢেল সম্পদের অভিযোগ নিয়ে রোববার (১৮ অক্টোবর) সরেজমিন পরিদর্শনে যায় দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম।

সরেজমিন পরিদর্শনের শুধু ছয় তলা ‘ব্রাজিল বাড়ি’ নয়, তার পাশেই ডুপ্লেক্স বিলাসবহুল বাড়ি থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক টিম। এছাড়াও ব্যক্তিগত গাড়িসহ অভিযোগে থাকা অন্যান্য সম্পদের তথ্য পায় টিম। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে পলাতক আছেন জয়নাল– এমন তথ্যই ছিল দুদকের হাতে। তবে অবাক করা বিষয় হলো নিজ অফিসের নথিপত্র অনুসারে তিনি নিয়মিত অফিস করছেন। হাজিরা খাতায় তার ‘সই’ থাকার প্রমাণ মিলেছে বলে জানা গেছে। যদিও আজ তাকে অফিসে পাওয়া যায়নি, হাজিরা খাতায়ও স্বাক্ষর দেখা যায়নি বলে জানা গেছে। সহকর্মীদের দাবি, তিনি ছুটিতে আছেন। তবে দুদক টিমকে কোনো আবেদন দেখাতে পারেননি বলে নাম প্রকাশ না করে যমুনা অয়েলের এক কর্মচারী জানিয়েছেন।

দুদকের অভিযান সম্পর্কে জানতে চাইলে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলোর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তেল চুরির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে যমুনা তেল কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ডিপো কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যমুনা তেল কোম্পানি লিমিটেডের গেজার মো. জয়নাল আবেদীনের মালিকানাধীন ‘ব্রাজিল বাড়ি’ নামক স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মো. জয়নাল আবেদীনের অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত প্রাথমিক তথ্যও সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য পর্যালোচনা করছে দুদক টিম।

অন্যদিকে, দুদকের অপর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি জয়নালের ব্রাজিল বাড়ির জমি জয়নালের বাবার কেনা। যার পরিমাণ ৪ শতাংশ। ওই জমিতেই দেড় দশক আগে দুই ইউনিটের ছয়তলা ভবন নির্মাণ করেন জয়নাল। বাড়িটি তৈরিতে দেড় কোটি টাকার বেশি ব্যয় হয়েছে বলে ধারণা। যদিও পরিমাপ করলে প্রকৃত তথ্য বের হয়ে আসবে। তাছাড়া ব্রাজিল বাড়ির পাশেই জয়নালের নিজের কেনা ৫ শতাংশ জমিতে আরও একটি ডুপ্লেক্স বিলাসবহুল ভবন রয়েছে। ওই বাড়িতে জয়নালের ব্যক্তিগত অফিস ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর দুটি বাড়িতেই ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, তেল কোম্পানি যমুনার নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোতে দারোয়ানের চাকরি করতেন জয়নালের বাবা মো. রফিক। তার মৃত্যুর পর ক্যানটিনের কর্মচারী হিসেবে ‘কাজ নাই, বেতন নাই’ ভিত্তিতে চাকরি পান জয়নাল। ২০০৫ সালের ডিসেম্বরে সাধারণ কর্মী হিসেবে তার চাকরি স্থায়ী হয়। অল্প সময়েই তিনি হয়ে যান গেজার (তেল মাপার কাজ)। তেল মাপার মধ্যে আছে হিসাবের বড় ফাঁকি, যা কাজে লাগিয়ে জয়নাল বিপুল সম্পদের মালিক হয়েছেন। ব্রাজিল বাড়ি ও ডুপ্লেক্স বাড়ি ছাড়াও জ্বালানি তেল পরিবহনের জন্য জয়নালের দুটি জাহাজ ও দুটি ট্যাংক-লরি আছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রিমিও মডেলের গাড়িও রয়েছে, যা জয়নালের স্ত্রীর নামে নিবন্ধিত। এ ছাড়া জয়নালের গ্রামের বাড়িতে একটি একতলা পাকা ভবন আছে। যেখানে থাকেন জয়নালের চাচা।

জয়নালের আরও একটি পরিচয় রয়েছে। তিনি এক দশক ধরে যমুনা অয়েল কোম্পানি লেবার ইউনিয়নের কার্যকরী সভাপতি। বিগত সরকারের সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠ ছিলেন। সে কারণে তার বিরুদ্ধে দুদক কিংবা অন্য কোনো সংস্থা আইনি ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।

তেল চুরির টাকায় ‘ব্রাজিল বাড়ি’র পাশে  ডুপ্লেক্স বাড়িও করেন যমুনার জয়নাল।

আপডেট সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫