ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রাজউকে বহিষ্কৃত কর্মচারী ‘তন্ময় সরকার’পরিচয় বদলে গুরুত্বপূর্ণ শাখায় কাজ করছেন ! 

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২০১ জন সংবাদটি পড়েছেন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গুরুত্বপূর্ণ স্টেট শাখায় চলছে রহস্যজনক এক অনিয়ম। বহিষ্কৃত এক কর্মচারী বর্তমানে তন্ময় সরকার নামে পরিচয় বদলে সেই শাখায় পুনরায় কাজ করছেন— অথচ তিনি রাজউকের স্থায়ী কর্মচারীও নন।

রাজউকের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, খালেক পূর্বে রাজউকের বিভিন্ন নথি ও গোপন ফাইল চুরির সঙ্গে জড়িত ছিলেন। তার ব্যবহৃত ল্যাপটপ জব্দের পর গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি ও রাজউকের সংবেদনশীল ফাইল উদ্ধার হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে রাজউক কর্তৃপক্ষ তাকে মুচলেকা দিয়ে বহিষ্কার করে, এবং লিখিতভাবে জানানো হয়— তিনি রাজউকের আশপাশে অবস্থান করতে পারবেন না।

তবে সাম্প্রতিক সময়ে সরকার পরিবর্তনের পর ওই ব্যক্তি দাড়ি রেখে ও তন্ময় সরকার নাম ব্যবহার করে আবারও রাজউকের স্টেট সেকশনে সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন। রাজউকের অভ্যন্তরীণ সূত্র বলছে, বর্তমানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও ফাইল তার ব্যক্তিগত পেনড্রাইভে সংরক্ষণ করছেন। এতে রাজউকের প্রশাসনিক নিরাপত্তা এবং জমি–সম্পত্তি সংক্রান্ত গোপন তথ্য ফাঁসের আশঙ্কা দেখা দিয়েছে।

রাজউকের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন,

“যে ব্যক্তি একবার বহিষ্কৃত হয়েছেন, তার আবার রাজউকের ভেতরে কাজ করা অত্যন্ত উদ্বেগজনক। কার ছত্রছায়ায় তিনি ফিরে এলেন— সেটা তদন্ত করা জরুরি।”

প্রশ্ন উঠেছে— রাজউকের নিরাপত্তা বিভাগ এ বিষয়ে জানে না কেন? কে বা কার নির্দেশে বহিষ্কৃত ব্যক্তি আবার সরকারি সংস্থার ভেতরে কাজ করার সুযোগ পেলেন?

রাজউকের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্তের দাবি জানিয়েছেন, যাতে গোপন তথ্য নিরাপদ থাকে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের।

রাজউকে বহিষ্কৃত কর্মচারী ‘তন্ময় সরকার’পরিচয় বদলে গুরুত্বপূর্ণ শাখায় কাজ করছেন ! 

আপডেট সময় : ০৪:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫