ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। মাদক ও অস্ত্র ব্যবসায়ী নাসির-সুমন চক্রের মিথ্যা অপহরণ মামলার বাদি সাক্ষী,লাপাত্তা। ডুমুরিয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে তীর্থ ফৌজদার অভিযুক্ত। মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’র আত্মপ্রকাশ: সভাপতি শাহিনুর, সম্পাদক রবি। সারাক্ষণ বার্তায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ লিপি। তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

শিক্ষকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধ এবং তাদের দাবি পূরণে সোমবার থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৮২ জন সংবাদটি পড়েছেন

২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা।

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচি থেকে সোমবারের মধ্যে ২০ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা। পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করার কথা জানিয়েছিলেন তারা।

তবে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ এবং কয়েকজন শিক্ষককে আটকের প্রতিবাদে কর্মবিরতি কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন শিক্ষক সমাজ। শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

শিক্ষকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধ এবং তাদের দাবি পূরণে সোমবার থেকে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি।

আপডেট সময় : ০৯:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫