ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে ৫৭১ কোটি টাকার অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়মের অভিযোগ। 

সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানে লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৮৫ জন সংবাদটি পড়েছেন

সম্প্রতি ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞাপন নজরে এসেছে বাংলাদেশ ব্যাংকের। বিষয়টি নিয়ে জনসাধারণের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।

গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সহজক্যাশ’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি একাধিক জাতীয় পত্রিকায় সহজক্যাশ লিমিটেডের নামে প্রকাশিত একটি চাকরির বিজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, ‘সহজক্যাশ লিমিটেড বর্তমানে প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছে।’

তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তথাকথিত সহজক্যাশ লিমিটেডের নামে এমএফএস চালুর কোনো আবেদন বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত হয়নি এবং এ ধরনের কোনো এমএফএস চালুর অনুমোদন বাংলাদেশ ব্যাংকের নিকট প্রক্রিয়াধীন নেই।

তাই প্রতিষ্ঠাটির সঙ্গে কোনো ধরনের লেনদেন করা বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

সহজক্যাশ’ নামে ভুয়া প্রতিষ্ঠানে লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক।

আপডেট সময় : ০৮:২৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫