ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল।

যুবদল নেতা যখন ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী শাজাহান খানের সম্পত্তির রক্ষকের ভূমিকায় !!

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১১৬ জন সংবাদটি পড়েছেন

শাজাহান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারায় যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারির নাম মাদারীপুরবাসীর মুখে মুখে। লজ্জায় বিএনপি নেতৃবৃন্দ।

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাজাহান খানের বাড়ি এবং তার ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারায় কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারী। তিনি জেলা যুবদলের আহ্বায়ক।

রোববার রা‌তে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শাজাহান খানের ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কর্মসূচির ডাক দেওয়া হলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। বর্তমানে শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান খান কারাগারে রয়েছেন। তার ভাইয়েরা পলাতক থাকলেও মাদারীপুরে পরিবহন, আবাসিক হোটেল ও পেট্রোল পাম্পসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সচল রয়েছে।

এমন প্রেক্ষাপটে শনিবার সকালে যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারীর নেতৃত্বে অন্তত ৪০–৫০ জন কর্মী শাজাহান খানের ভাই হাফিজুর রহমান জাচ্চু খানের একটি পেট্রোল পাম্পে অবস্থান নেন। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

শাজাহান খানের ভাই হাফিজুর রহমান খানের মালিকানাধীন পেট্রল পাম্পে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পাহারায় যুবদল নেতা ফারুক ব্যাপারী।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা দাবি করেন, আওয়ামী লীগ আমলে ফারুক ব্যাপারী শাজাহান খানের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারার দায়িত্ব নিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য কে এম তোফাজ্জল হোসেন বলেন, ফারুক ব্যাপারীর কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। অর্থের বিনিময়ে আওয়ামী লীগের একজন নেতার ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া গ্রহণযোগ্য নয়। কেন্দ্র থেকে তাকে শোকজ করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে ফারুক হোসেন ব্যাপারী বলেন, নাশকতার আশঙ্কায় পুলিশ ও প্রশাসনের অনুরোধে আমরা মাঠে ছিলাম। কোথাও নির্দিষ্টভাবে কারও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দিইনি। তৃতীয় পক্ষ যেন সহিংসতা করতে না পারে, সেটাই উদ্দেশ্য ছিল। বিষয়টি নিয়ে ভুলভাবে কেন্দ্রে উপস্থাপন করা হয়েছে

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান।

যুবদল নেতা যখন ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী শাজাহান খানের সম্পত্তির রক্ষকের ভূমিকায় !!

আপডেট সময় : ০২:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫