ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী । মানুষ এখন স্থিতিশীলতা চায়, শান্তি ও কর্মসংস্থান চায়: মৌলভীবাজারে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ। দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার. বগুড়ার ‘ফেন্সী রিমন’ এখন সাংবাদিক পরিচয়ে করছে নানা অপকর্ম। ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত । উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে ঝালকাঠি-১ আসন সহিংসতা ও নাশকতার মামলায় আওয়ামীলীগ নেতা আফজাল গ্রেপ্তার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন।

মাদারীপুর-২ সংসদীয় আসনে ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়ন পত্র বাতিল।

মাদারীপুর-২ সংসদীয় আসনে এমপি পদপ্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কামরুল ইসলাম সাঈদ আনসারী এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই-বাছাইয়ের সময় ১০ জন ভোটারের নাম, ঠিকানা ও স্বাক্ষর পরীক্ষা করা হয়। এদের মধ্যে একজনের জাতীয় পরিচয়পত্রে নামের সঙ্গে তালিকাভুক্ত নামের অমিল পাওয়া যায়। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেন, “যে ব্যক্তির তথ্য নিয়ে আপত্তি তোলা হয়েছে, তিনি স্বশরীরে উপস্থিত হতে চেয়েছিলেন। তারপরও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করেছেন। আমি এর বিরুদ্ধে আপিল করব এবং আশা করি সেখানে ন্যায়বিচার পাব।”

তিনি আরও বলেন, “এই ঘটনায় স্পষ্ট হচ্ছে, একটি নির্দিষ্ট দলকে ভোটে জেতানোর জন্য প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক ভূমিকা পালন করছে।”আমি চাই উচ্চ আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান” চায়না হারবার ইঞ্জিনিয়ারিং” কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মাদারীপুর-২ সংসদীয় আসনে ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়ন পত্র বাতিল।

আপডেট সময় : ১০:১৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬