ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সুন্দরগঞ্জে ৩.৫০ গ্রাম হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার। প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ। আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেইজ স্কুলের ‘ও’ লেভেলের মেধাবী ছাত্র ইয়াছিন (১৭) হত্যার রহস্য উদঘাটন; ০৯ মাস পর গ্রেফতার ৩। এক জনের আদালতে স্বীকারোক্তি। ইংল্যান্ডে হবিগঞ্জের তরুণ বার্ডফুড এ কাউন্সিলর নির্বাচিত। আমতলীতে অবৈধ জমি দখলের দায়ে নারীর ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত। এক হাত নাই তো তাতে কি হয়েছে? প্লে গ্রুপের ছাত্র মোঃ মোস্তাকিম এখন সেনবাগের বিস্ময়। বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হারুন অর রশিদ ও সম্পাদক মশিউর রহমান নির্বাচিত। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের বিশেষ নির্দেশনা: সড়কের পাশে বসবে না পশুর হাট। এখন এদেশে মনে হয় কোনো আওয়ামীলীগ নেই- সাকিব।

শরিয়তপুরে এক ঔষধ ব্যবসায়ীকে উপুর্যপরি ছুরিকাঘাত ও সারা দেহে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৪৭ জন সংবাদটি পড়েছেন

শরীয়তপুরের ডামুড্যায় খোকন দাস (৫০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার ( ৩১ ডিসেম্বর,২০২৫ ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমুর্স অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছেন।

আহত খোকন দাস (৫০) উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার পরেশ দাসের ছেলে। তিনি পেশায় একজন ওষুধ বিক্রেতা এবং পাশাপাশি একটি মোবাইল ব্যংকিং প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার কেউরভাঙ্গা বাজারে ঔষধের ব্যবসা ও গ্রাম্য চিকিৎসক হিসাবে সুপরিচিত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন দাস। বাড়ির কাছাকাছি পৌঁছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল (দাহ্য পদার্থ) ঢেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা । তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত খোকন দাসের স্ত্রী সীমা রানী দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামীর শরীরে আগুন জ্বলছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। তার অবস্থা খুবই খারাপ। যারা এই হত্যাচেষ্টা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রোগীর মাথা ও হাতে আগুনে পোড়া জখম রয়েছে। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। পেটে আঘাতটি গুরুতর হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। এজন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আহত ব্যক্তি একজন ওষুধ ব্যবসায়ী। বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। তিনি চিনে ফেলায় তাকে কুপিয়ে এবং কেরোসিনজাতীয় পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে ৩.৫০ গ্রাম হেরোইনসহ ভাই-বোন গ্রেফতার।

শরিয়তপুরে এক ঔষধ ব্যবসায়ীকে উপুর্যপরি ছুরিকাঘাত ও সারা দেহে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ।

আপডেট সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬