ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎ প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান

দক্ষিণ বঙ্গসহ গোটা মাদারীপুরে বইছে আনন্দের বন্যা। মহিলা হুইপ হিসেবে অভিষিক্ত হতে পারেন হেলেন জেরিন খান।

সামনে ঈদুল আযহা।ঈদ যেমন আনন্দের তেমনি আরো একটি আনন্দের বার্তা পেতে পারেন গোটা মাদারীপুরবাসী। কেননা মাদারীপুরের মাটি ও মানুষের প্রাণের স্পন্দন জনপ্রিয় নেত্রী হেলেন জেরিন খান ত্রয়োদশ জাতীয় সংসদে অভিষিক্ত হতে পারেন মহিলা হুইপ হিসেবে।এই ধরনের আভাস হেলেন জেরিন খানের সমর্থকদের মনে এনে দিয়েছে আনন্দের বার্তা।

ধারণা করা হচ্ছে আগামী বাজেট অধিবেশনের পূর্বেই আরেকটি দারুণ সুখবর পেতে যাচ্ছে মাদারীপুরবাসী। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী হেলেন জেরিন খান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতীয় সংসদের ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন—এমন গুঞ্জনে মুখর এখন গোটা রাজনৈতিক মহল।সংসদের হুইপ তথা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আসীন হওয়ার দৌড়ে মাদারীপুরবাসীর প্রাণপ্রিয় এই নেত্রীর নাম এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মাদারীপুর জেলাসহ কেন্দ্রের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।কেন হুইপ হওয়ার দৌড়ে এগিয়ে হেলেন জেরিন খান?রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাকর্মীদের মতে, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা থেকে বর্তমান মন্ত্রিসভায় কোনো প্রতিনিধি নেই। ভৌগোলিক ও রাজনৈতিক সমীকরণে এই অঞ্চলে একজন দক্ষ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। সেই শূন্যতা পূরণে সততা, ত্যাগ, সংগ্রাম এবং মেধার মূর্ত প্রতীক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন হেলেন জেরিন খান।

জনৈক সমর্থক জানিয়েছেন, আমাদের প্রিয় নেত্রী হেলেন জেরিন খানকে মহিলা হুইপ হিসেবে মনোনীত করলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার প্রতিফলন ঘটবে। কেননা তাঁর মত সৎ, নির্ভীক, ত্যাগী ও দীর্ঘদিনের পরিক্ষীত রাজপথের লড়াকু সৈনিক বিরল। হেলেন জেরিন খান আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যদি দল তাকে সত্যিই নারী হুইপ হিসেবে অভিষিক্ত করে তাহলে বর্তমান নারী প্রজন্ম রাজনীতিতে উৎসাহিত হবে।

দলের প্রতি দীর্ঘদিনের অবদান এবং তৃণমূলের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের কারণে এই পদের জন্য তার নাম শতভাগ সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।তৃণমূল ও সামাজিক মাধ্যমে অভিনন্দনের জোয়ারহেলেন জেরিন খানের এই সম্ভাব্য অর্জনকে বরণ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তার ঢল নেমেছে। মাদারীপুরে বিএনপি সহ যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকরা নেত্রীর ছবি সংবলিত পোস্টার শেয়ার করে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন।

নেতাকর্মীদের ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে আবেগঘন বার্তা। অনেকেই লিখছেন, “সংসদ সদস্য হেলেন জেরিন খান হুইপ তথা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আসীন হতে পারলে সারা বাংলাদেশের নারী সমাজ ও মাদারীপুরবাসী একজন যোগ্য অভিভাবক পাবেন। উনার হাত ধরেই সমৃদ্ধ হবে আমাদের চেনা মাদারীপুর ও পুরো বাংলাদেশ।”তৃণমূলের দাবি, হেলেন জেরিন খানের মতো একজন যোগ্য, মেধাবী ও রাজপথের লড়াকু সৈনিককে মূল্যায়ন করা হলে তা হবে সমগ্র নারী সমাজ ও মাদারীপুরবাসীর জন্য এক ঐতিহাসিক প্রাপ্তি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন সমর্থকেরা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯

দক্ষিণ বঙ্গসহ গোটা মাদারীপুরে বইছে আনন্দের বন্যা। মহিলা হুইপ হিসেবে অভিষিক্ত হতে পারেন হেলেন জেরিন খান।

আপডেট সময় : ১১:০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬