গোপালগঞ্জের কোটালীপাড়ায় চোলাই মদ পান করে প্রসেনজিৎ হালদার নামে এক কলেজ ছাত্রের মৃ’ত্যু হয়েছে। প্রসেনজিৎ হালদার রাধাগঞ্জ ইউনিয়নের শ্রীফলবাড়ি গ্রামের অসীম হালদারের ছেলে ও ভাঙ্গার হাট কাজী মন্টু কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ।
জানাযায়, শ্রীফলবাড়ীর সুকান্ত গাইন গত ২৩ জানুয়ারি তার শশুর বাড়ী রাজৈর থানার কদমবাড়ীতে স্বরসতী পূজায় প্রসেনজিৎ হালদারকে নিয়ে বেড়াতে যায়। সেখানে বন্ধুরা মিলে মদ পানে করে । অতিরিক্ত মাদ পানে প্রসেনজিৎ অচেতন হয়ে পড়লে সুকান্ত গাইন তাকে ফেলে রেখে বাড়ীতে চলে আসে। গতকাল কদমবাড়ীর এক গ্যারেজ মালিক প্রসেনজিৎ কে অচেতন অবস্থায় উদ্ধার করে কদমবাড়ী স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত্যু ঘোষণা করেন।
অনেকের দাবি, সঠিক সময়ে চিকিৎসা করলে মৃত্যু এড়ানো সম্ভব ছিল।কেউ কেউ অভিযোগ করেন, হাসপাতালের চিকিৎসক চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন।ফলে রোগীর মৃত্যু নিশ্চিত হয়।
সারাক্ষণ ডেস্ক 

















